বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৪

HTML Marquee Code: চলমান লেখার জন্য

Tag: marquee
ব্যবহারঃ টেক্সটকে চলমান বানবার জন্য।
আমরা অনেক ওয়েবসাইট ভিজিট করলে দেখি কোন নোটিস বা স্বাগত বার্তা স্ক্রোল করে চলাচল করছে। এটা করা হয় HTML Marquee Tag দিয়ে।
কোড লেখা হয় এভাবেঃ <marquee> যে লেখা চলাচল করা দরকার। </marquee>
[পৃষ্ঠার নিচে উদাহরণ দেখুন]
Attribute:  এই ট্যাগটির অনেকগুলো attribute আছে।
behavior="slide" :এটায় টেক্সট একপাশ থেকে আরেকপাশে গিয়ে থেমে যাবে।
behavior="scroll" : অবিরত এক পাশে থেকে অন্য পাশে যেতে থাকবে।
behavior="alternate" : এটা এ পাশ ও পাশ দুলতে থাকবে।
direction left অথবা right দিলে বাম অথবা ডান্ দিকে গতিপথ হবে। অথবা up, down ও দেওয়া যাবে যাতে উপর বা নিচের দিকে যায়।
scrollamount: এই attribute দিয়ে গতি নির্দেশ করা যায়।
যেমন <marquee behavior="scroll" direction="left" scrollamount="20">Fast  speed</marquee>
যেহেতু এইচটিএমএলে এক ট্যাগের মধ্যে আরেক ট্যাগ চালানো যায় তাই marquee code এর মধ্যে ছবি, লিঙ্ক ইত্যাদি দেওয়া যাবে, সমস্যা নেই।

উদাহরণঃ
সাধারণ marquee
এ পাশ ও পাশ করা
এক পাশে গিয়ে থামা slide marquee
ডানে যাওয়া marquee
উপরে যাওয়া marquee

এইচটিএমএল কোর্স ৩য় পর্বঃ ট্যাগ এবং অ্যাট্রিবিউট

Tag: Tag দ্বারা এইচটিএমএল কোডের উদ্দেশ্য বোঝানো হয়।
যেমন বাঁকা টেক্সট লিখতে হলে ট্যাগ শুরু করতে হবে  দিয়ে ও শেষ করতে হবে  দিয়ে।
মোটা হরফে লিখতে চাইলে কোড হবে এমন যা লেখার এখানে লিখতে হবে
অনুচ্ছেদ লিখতে হলে
এখানে একটি অনুচ্ছেদ বসানো যাবে

লিঙ্ক দিতে হলে লিঙ্কের বিস্তারিত attribute
ইত্যাদি।
উপরোল্লিখিত I, b, p ইত্যাদি হল HTML এর tag. ট্যাগের দুটি অংশ- opening tag ও closing tag. যেমন
হল ওপেনিং ট্যাগ এবং
হল ক্লোজিং ট্যাগ।
*HTML এ এক ট্যাগের ভেতরে আরেক ট্যাগ ব্যবহার করা যাবে। যেমন
I know

Attribute:
অনেকগুলো ট্যাগই attribute এর উপর অনির্ভরর্শীল। তবে কোন কোন ট্যাগে বাড়তি attribute যোগ করে বৈচিত্র আনা যায়। আবার কোন কোন ট্যাগে অত্যাবশ্যকীয় অংশ হিসেবে attribute আনতে হয়। attribute এর দুইপাশে সিঙ্গেল বা ডাবল কোটেশান দিতে হয়।
যেমন কোন একটি পেইজে অন্য পেইজের লিঙ্ক দিতে হলে  ট্যাগ ব্যবহার করতে হবে। আর এ ট্যাগের জন্য attribute এর ব্যবহার অনিবার্য। তা না হলে কোন পেইজের লিঙ্ক হবে সেটাই নির্দেশ করা যাবে না।
যেমন লিঙ্ক দিতে হলে কোড হবে Go to this page
এখানে href হল attribute। [এখানে link এর স্থলে ওয়েব পেইজের লিঙ্ক বসবে]
আবার ছবি যোগ করতে হলে কোড হবে
[image-link এর স্থলে ছবিটির ওয়েব লিঙ্ক বসাতে হবে]
এখানে src হল attribute.। অবশ্য ছবির ক্ষেত্রে এর দৈর্ঘ্য, প্রস্থ ইত্যদিও attribute দিয়ে নির্দিষ্ট করা যায়।

Thinker Mahmud-স্বঘোষিত গবেষক

সময় পেলেই অ্যাকাডেমিক পড়াশোনা  বাদ দিয়ে নন-অ্যাকাডেমিক পড়াশোনায় মেতে উঠি। আর এ কাজে সবচেয়ে বেশি কাজে লাগাই উইকিপিডিয়াকে। পরিসংখ্যান আমার অনার্সের বিষয় হলেও আমাকে আকৃষ্ট করে astrophysics.

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

হিন্দি ভাষায় ব্যবহৃত নাগরী লিপির বর্ণমালা ও উচ্চারণ

হিন্দি ভাষা ও বর্ণমালা দুইয়েরই বাংলার সাথে উল্লেখযোগ্য মিল রয়েছে। তাই, জেনে রাখলে অসুবিধা কী? অনেক ক্ষেত্রেই বরং কাজে লাগতে পারে।

হিন্দি বর্ণ
রোমান
বাংলা
কার-যোগে (pa)
উদাহরণ
অর্থ
স্বরবর্ণ
अ
a
অ
प
आ
ā
আ
पा
इ
i
ই
पि
ई
ī
ঈ
पी
उ
u
উ
पु
ऊ
ū
ঊ
पू
ऋ
ṛ
पृ
ॠ
ṝ
पॄ
ऌ
ḷ
पॢ
ॡ
ḹ
पॣ
ए
e
এ
पे
ऐ
ai
অ্যা বা য-ফলা+আ-কার
पै
ओ
o
ও
पो
औ
au
ঔ
पौ
ব্যাঞ্জনবর্ণ
क
ka
ক
ख
kha
খ
ग
ga
গ
घ
gha
ঘ
ङ
ṅa
च
ca
চ
छ
cha
ছ
ज
ja
জ
झ
jha
ঝ
ञ
ña
ঞ
ट
ṭa
ট
ठ
ṭha
ঠ
ड
ḍa
ড
ढ
ḍha
ঢ
ण
ṇa
ণ
त
ta
ত
थ
tha
থ
द
da
দ
ध
dha
ধ
न
na
ন
प
pa
প
फ
pha
ফ
ब
ba
ব
भ
bha
ভ
म
ma
ম
य
ya
য়
र
ra
র
ल
la
ল
व
va
ব
श
śa
শ
ष
ṣa
ষ
स
sa
স
ह
হ
ळ
क्ष
ज्ञ

এবার চলুন, একটা উদাহরণ দেখি।
হিন্দীঃ सभी मनुष्यों को गौरव और अधिकारों के विषय में जन्मजात स्वतन्त्रता और समानता प्राप्त हैं। उन्हें बुद्धि और अन्तरात्मा की देन प्राप्त है और परस्पर उन्हें भाईचारे के भाव से बर्ताव करना चाहिए।
প্রতিবর্ণীকরণঃ  Sabhī manuṣyõ ko gaurav aur adhikārõ ke vishay mẽ janmajāt svatantratā aur samāntā prāpt hai. Unhẽ buddhi aur antarātmā kī den prāpt hai aur paraspar unhẽ bhāīchāre ke bhāv se bartāv karnā cāhie.
অর্থঃ

সূত্রঃ
[১] উইকিপিডিয়াঃ নাগরী স্ক্রিপ্ট
[২] উইকিপিডিয়াঃ  বাংলা ভাষায় হিন্দি শব্দের প্রতিবর্ণীকরণ
[৩] http://en.wikipedia.org/wiki/Brahmic_scripts

রবিবার, ১ জানুয়ারি, ২০১২

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডগুলো

টেস্ট ক্রিকেট মানেই রানের পাহাড়। ওডিআই ম্যাচে যেখানে দুই ইনিংস মিলিয়ে গড়ে ৫০০ থেকে ৬০০ রান হয়, সেখানে টেস্টে এক ইনিংসেই ৬০০ রানের বেশি হয়ে যায় অহরহ।

৬০০ তো খুবই কম। টেস্টে এ পর্যন্ত ৮০০ এর বেশিই রান হয়েছে তিন বার। ৭০০ এর বেশি হয়েছে ১৮ বার। তবে, সর্বোচ্চ রানের রেকর্ডটি ধরে রেখেছে শ্রীলঙ্কা। তাদের সংগৃহীত সর্বোচ্চ রানের রেকর্ডটি হল ৯৫২ রানের। ১৯৯৭ সালে গড়া এই রেকর্ডে তাদের প্রতিপক্ষ ছিল ভারত। ঐ ম্যাচেই সনাথ জয়সুরিয়া ৩৪০ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন।
টেস্টে এক ইনিংসে ২য় সর্বোচ্চ সংগ্রহটিও ৯০০ পেরিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা ইংল্যান্ডের এই সংগ্রহ ছিল ৯০৩ রানের। এটা অবশ্য বহু পুরানো কথা, ১৯৩৮ সালের ঘটনা।ঐ ম্যাচে স্যার লিওনার্ড হাটন ৩৬৪ রানের ইনিংস খেলেন।
৩য় রেকর্ডটি আরও পুরানো। এটিরও ভাগীদার ইংরেজরা। তবে, এটি নয়'শ এর কম, ৮৪৯। এই ম্যাচে ব্যক্তিগত ত্রিশতকের নজীর আছে। এই ম্যাচে যার মালিক অ্যান্ডি স্যান্ডহাম।
সারণি-
টেস্টে সর্বোচ্চ দশটি ইনিংসঃ
দল রান প্রতিপক্ষ সন
শ্রীলংকা ৯৫২/৬ ডি ভারত ১৯৯৭
ইংল্যান্ড ৯০৩/৭ ডি অস্ট্রেলিয়া ১৯৩৮
ইংল্যান্ড ৮৪৯ ওয়েস্ট ইন্ডিজ ১৯৩০
ওয়েস্ট ইন্ডিজ ৭৯০/৩ ডি পাকিস্তান ১৯৫৮
পাকিস্তান ৮৬৫/৬ ডি শ্রীলংকা ২০০৯
শ্রীলংকা ৭৬০/৭ ডি ভারত ২০০৯
অস্ট্রেলিয়া ৭৫৮/৮ ডি ওয়েস্ট ইন্ডিজ ১৯৫৫
শ্রীলংকা ৭৫৬/৫ ডি দঃ আফ্রিকা ২০০৬
ওয়েস্ট ইন্ডিজ ৭৫১/৫ ডি ইংল্যান্ড ২০০৪
ওয়েস্ট ইন্ডিজ ৭৪৯/৯ ডি ইংল্যান্ড ২০০৯
সূত্রঃ
ইএসপিএন ক্রিকইনফো