বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪

কম্পিউটার বিষয়ক সব পাঠ

কম্পিউটার বিভাগের অধীনে আরো অনেকগুলো উপবিভাগ আছে।
*ওয়েব 
*ব্রাউজিং টিপস
* ফেসবুক
* মেইল 
* ব্লগিং
* এইচটিএমএল (html)
* নোটপ্যাড
* পিসি টিপস
* প্রোগ্রামিং
* প্রযুক্তি
* ওয়েবসাইট নির্মাণ

সকল পোস্ট

বুধবার, ৯ জুলাই, ২০১৪

পিসিতে ফন্ট ইন্সটল বা আনইন্সটল করবেন কীভাবে?

স্বীকার করছি অনেকটা স্বার্থপরের মতই যে টিপস আমার নিজের প্রয়োজন হয় তা আমি আগে নিজে জেনে নিই, পরে অন্যদের জানাই। আমার অনেক পোস্টই এ রকম -যেমন এটি। তবে অনেক সময় নিজের ভালো লাগা বিষয় নিয়েও লিখি।
যাই হোক অনেক সময় সঠিক ফন্টের অভাবে আমরা লেখা সুন্দরভাবে দেখি না। উপরন্তু অনেক সময় বেশ কিছু ফন্টের গোলযোগে লেখা আরো গোলমেলে মনে হয়। অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট!
আমার এ ব্লগে Solaimani lipi ব্যবহার করেছি। তবে ইদানিং Siyam Rupali দেখতে ভালো লাগে।
আপনার ডিভাইসে বাংলা না দেখা গেলে বা ভালো না দেখা গেলে সোলাইমানি লিপি ডাউনলোড করে নিতে পারেন।
যাই হোক মূল আলোচনায় আসি-
সোলাইমানি ডাউনলোডের পর যদি মনে হয় আগের চেয়ে খারাপ লাগছে (যেমন আমার হয়েছিল) তাহলে একে আনইন্সটল করতে হবে।
অতএব ক্রমাগত করতে থাকুন এভাবে (ক্লিক করে করে)
Control Panel> Appearance and Personalization> Fonts (অবস্থান একেবারে নিচে- যেমন ছবিতে)

এবার সবগুলো ফন্টের তালিকা পাবেন। যেটা ডিলিট / আন ইন্সটল করবেন সেটার উপর ক্লিক করে উপরের মেনু থেকে Delete এ ক্লিক করুন।
ব্যাস! ফন্টের জ্বালা থেকে বেঁচে গেলেন। 

সোমবার, ৭ জুলাই, ২০১৪

ফেসবুকে কোন প্রোফাইল বা পেজের লিঙ্ক দেবার কৌশল


স্ট্যাটাস আপডেট দেবার সময় স্বাভাবিকভাবেই টাইপ করতে থাকুন।
এবার যখন কোন ফ্রেন্ড বা অন্য কারো প্রোফাইলের বা কোন পেজের লিঙ্ক দেবার প্রয়োজন হবে, তখন টাইপ করুন @ চিহ্নটি। এরপর প্রোফাইল বা পেজের নাম টাইপ করতে থাকুন। অনেকগুলো পেজের/ প্রোফাইলের অপশন ড্রপডাউন লিস্টে দেখা যাবে। আপনার যেটি দরকার সেটিতে ক্লিক করুন। ব্যাস!

যদি অপশন অনেক বেশি আসে অথবা আপনার কাঙ্ক্ষিত পেইজ/প্রোফাইল খঁজে না পান তাহলে পেজে/প্রোফাইলে গিয়ে প্রোফাইল নাম বা পেজের নাম হুবহু কপি করে @ চিহ্নের পর পেস্ট করে দিন। ব্যাস!
আরেকটি বিষয় জানার/জানানোর বাকী থাকতে পারে। সেটি হল ফেসবুকে কীভাবে হাইপারলিঙ্ক দিতে হয় যেমন ব্লগে দেওয়া যায়। শীঘ্রই সেটা জানানোর চেষ্টা করব।

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

আপনার নিবন্ধের শব্দ সংখ্যা বের করুন

যাঁদের লেখালেখির অভ্যেস আছে তাঁদেরকে অনেক সময় সীমিত শব্দের মধ্যে কিছু লিখতে হয় যেমন কোন বিষয়ের উপর গবেষণা নিবন্ধ তৈরি বা রচনা লেখা, অ্যাসাইনমেন্ট প্রস্তত করা ইত্যাদি।
আপনি এখন এই পেজেই গুণে ফেলতে পারেন কত শব্দ আপনার লেখা হল -
নিচের বক্সে টাইপ করুন অথবা আগেই টাইপ করা থাকলে এখানে জাস্ট কপি-পেস্ট করে দিন। এরপর ক্লিক করুন গুনুণ -এ।
এছাড়াওও  নেটে অনেক সাইট আছে যেখানে আরো সুন্দর ইন্টারফেসে আপনি শব্দ এবং একই সাথে অক্ষরও গুণতে পারবেন। এমন সাইটের লিস্ট পাবেন এখানে। 
প্রয়োজনে বক্সের নিচে ডানে মাউস চেপে ধরে টেনে বক্সকে লম্বা করতে পারেন।  


শনিবার, ২৮ জুন, ২০১৪

মজিলার জন্য বাংলাদেশের পতাকা সহ চমৎকার কিছু থিম

ছবি দেখেই মনে হয় বিবরণ পড়ার চেয়ে ভালো বোঝা যায়। 
মজিলা ব্রাউজারে নিচের থিমটি দেখতে নিশ্চয় সুন্দর লাগে। হ্যাঁ, এটা আপনার মজিলায়ও সহজেই ইন্সটল করে নিতে পারেন।

গেলে নিচের ছবির মত দৃশ্য ভেসে উঠবে।
এবার ক্লিক করুন Add to Firefox.

আর কোন ঝামেল নেই। মজিলার অন্য অ্যাড-অনের মত আবারো ইন্সটল করার মেনুয়াল কোন ধাপ নেই। নিজে নিজেই এবার চালু হয়ে যাবে।
এরকম আরো সুন্দর সুন্দর থিম পেতে এখানে ক্লিক করে বাছাই করুন বা সার্চ করুন। রমজান মাসে রমজান নিয়েও সুন্দর সুন্দর ইসলামিক থিমও রেখেছে মজিলা।

শুক্রবার, ২৭ জুন, ২০১৪

জিমেইলে লেবেল কী কেন কীভাবে?

গুগল ক্যাটাগরি বা বিভাগ এর জন্য লেবেল শব্দ ব্যবহার করে। যার প্রমাণ পাওয়া যায় ব্লগার সার্ভিসেও। যাই হোক, লেবেল প্রয়োগ করে আপনি আপনার জিমেইলের মেইলগুলোকে বিভিন্ন পছন্দসই বিভাগে যুক্ত করে রাখলে পরে দেখতে বা খুঁজে পেতে সুবিধা হবে।
জিমেইলে লগ ইন করলে দেখবেন বাম পাশের পেইনে Labels লিস্ট এর নিচে ডিফল্ট লেবেলগুলোর একটি তালিকা আছে। আপনি এতে আরো যোগ করতে পারেন।
তাহলে, Edit Labels বা More -এ ক্লিক করুন। নিচের চিত্রের মত দেখা যাবে।
এখানে Create a new label এর নিচের বক্সে লেবেলের নাম লিখে Create এ ক্লিক করুন।
এখন ইনবক্স , সেন্ট আইটেম বা ড্রাফটের মেইল নির্দিষ্ট তালিকা ফেলতে Inbox, Sent Mail বা Drafts এ ক্লিক করে যে মেইলটি যুক্ত করবেন তার বাম একেবারে বাঁয়ে যে চেক বক্স আছে তাতে ক্লিক করুন। একাধিক মেইলও একইসাথে করতে পারবেন।

এবার উপরে More Action .... ড্রপডাউন লিস্ট থেকে আপনার পছন্দসই লেবেলে ক্লিক করে More Actions.... এর ডানে Go তে ক্লিক করুন।
এইই! ব্যাস!

শনিবার, ২১ জুন, ২০১৪

ভিন্ন ভাষায় একই বানানের ভিন উচ্চারণ কেন?

জবাবটা একটু পরে বলছি, আগে একটু আলাপ করে নেই।
ব্যাপারটি আমার প্রথম চোখে পড়ে ২০১০ সালের নোবেল পুরস্কারের মৌসুমে। সে বছর সাহিত্যে নোবেল পান পেরুর লেখক মারিও ভার্গাস য়োসা। ভদ্রলোকের নামের ইংরেজি বানান Mario Vargas Llosa। তার মানে Llosa = য়োসা। মানলাম, কিন্তু যখন 'য়োসা' ই হবে তখন Osa লিখলেই চলত Llosa কেন?
আবার স্পেনের বিখ্যাত ফুটবলার ডেভিড ভিয়ার নামের বানানও কিন্তু Villa। কেন?
আবার বাংলায় আর্য শব্দকে ইংরেজিতে লিখতে হলে হয় Arya, বিশ্বাস হয় bishwas। আরবি ঈসা ইংরেজিতে হয় Jesus আর বাংলায় যীশু।

আসলে বানানের রূপ পরিবুর্তন হয় ধ্বনির মৌলিকত্ব অক্ষুণ্ণ রাখার জন্য। বাংলা য-ফলা বা য- বর্ণের ইংরেজি প্রতি বর্ণ হল y। ফলে আর্য হল arya। তেমনি বিদ্যা হবে Bidya। অভ্র কি-বোর্ডে লিখতে গেলে প্রতি-বর্ণায়নের ব্যাপারে কিছুটা ধারণা হয়, যদিও পারফেক্ট নয়।
এছাড়া 'বিশ্বাস" লিখতে 'শ' এর নিচের 'ব' টি স্বাভাবিক 'ব' নয়, ২য় 'ব'। এর অন্য ব্যবহার আছে 'স্বাভাবিক' শব্দে, ধ্বনি শব্দে ইত্যাদি। আর এর ইংরেজি প্রতি-বর্ণ হল w।
তাই বিশ্বাস = Bishwas।
আবার অনেক সময় বানানে থাকা সব অক্ষর উচ্চারিত হয় না। এর কারণও ধ্বনির মৌলিকত্ব সংরক্ষণ।
য়োসা সাহেবের বাড়ি পেরু। পেরুতে উনারা চলেন স্প্যানিশ ভাষা দিয়ে। একটি অতিরিক্ত ñ ছাড়া ইংরেজি ও স্প্যানিশের সব বর্ণ একই, তবে উচ্চারণ কিছুটা ভিন্ন। স্প্যানিশ L ও ইংরেজি L এর উচ্চারণ ভিন্ন। ডাবল L এর (Ll) উচ্চারণ আরও ভিন্ন। অঞ্চলভেদে Ll এর উচ্চারণগত পার্থক্য থাকলেও এর সবচেয়ে প্রচলিত উচ্চারণ হল ইংরেজি y অক্ষরের (যেমন Yellow শব্দে) মত। 

ফুটবল মাঠের মাপঝোঁক

খেলা দেখি আর না দেখি, পছন্দ করি আর না করি, সাপোর্টার যে দলেরই হই না কেন, সাড়ে তিনশো কোটি ভক্তের মন কেড়ে নেওয়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া সম্পর্কে আমাদের জানা উচিত। ২০০ এর অধিক দেশের ২৫ কোটি মানুষের পেশা ফুটবল খেলা।

ফুটবল বলের তথ্যঃ

সাইজ-৫ সকার বলের ব্যাস হচ্ছে ২২ সে.মি. বা ৮ দশমিক ৬৫ ইঞ্চি। নিয়ম হচ্ছে এই মাপের বলের পরিসীমা হতে হবে ৬৮-৭০ সেমি এর মধ্যে। ফলে, ভাগ করে ব্যাস পাওয়া যায় প্রায় ২২ সে.মি.। 
এবার আসি মাঠের খবরাখবরে। বর্ণনার চেয়ে ছবি দেখে ভালো বোঝা যাবে। নিচের ছবিটি বড় করে দেখতে এখানে ক্লিক করুন। 

মাঠটি অবশ্যই আয়তাকার। বৃহত্তর বাহুগুলোকে বলে স্পর্শরেখা (টাচলাইন) আর অপর বিপরীত বাহুদ্বয়কে বলে গোল রেখা। উভউপাশেই গোল লাইনদ্বয় ৪৫ থেকে ৯০ মিটারের মধ্যে থাকতে হবে( ৫০-১০০ গজ)। দুই স্পর্শরেখার দুরত্ব হতে হবে ৯০ থেকে ১২০ মিটারের মধ্যে (১০০-১৩০ গজ)। 
তবে আনর্জাতিক ম্যাচে গোল লাইন ৬৪ থেকে ৭৫ মিটার ( ৭০-৮০গজ) এবং টাচলাইন ১০০ থেকে ১১০ মিটার ( ১১০ থেকে ১২০ গজ) এর মাঝে থাকতে হবে। 

গোলপোস্টঃ
গোলপোস্ট দৈর্ঘ্যে ৮ গজ বা ৭.৩২ মিটার এবং উচ্চতায় ৮ ফুট বা ২.৪৪ মিটার হবে। 
গোল পোস্টের ১১ মিটার বা ১২ গজ দুরত্ব থেকে পেনাল্টি কিক করা হয়। 

অন্যান্য হিসাবঃ
মাঠের একেবারে মাঝে যেই বৃত্ত্ব আছে তার ব্যাসার্ধ কেন্দ্রীয় বিন্দু হতে ৯.১৫ মিটার।  কর্নারের সময় বিপক্ষ দলের খেলোয়ারকে ৯.১৫ মিটার বা দশ গজ দূরে থাকতে হবে। 


শুক্রবার, ২০ জুন, ২০১৪

জিমেইলে ব্যাবহার করুন পছন্দসই থিম

আপনি নিশ্চয়ই চান আপনার জিমেইলের ইন্টারফেস সুন্দর দেখাক। একটি সুন্দর থিম সেট করলেই জিমেইল দেখতে অনেক দর্শনীয় লাগবে। তাহলে চলুন করে ফেলি!
১. জিমেইল প্রবেশ করুন।
২.  
এই চিহ্নে ক্লিক করুন যা উপরে ডান পাশে পাওয়া যাবে।
৩. অনেকগুলো থিম আসবে। পছন্দমত থিমে ক্লিক করুন।
ব্যাস!
আপনি চাইলে নিজস্ব কোন ছবিও যুক্ত করে থিম বানাতে পারেন।

সোমবার, ২ জুন, ২০১৪

কীভাবে ওয়ার্ড ডকুমেন্ট ফাইল অটো সেইভ করবেন?

আপনার পিসি বা ল্যাপট্যাপ ক্র্যাশ করতে পারে, বিদ্যুৎ চলে যেতে পারে (আমাদের যেমন ভাগ্য!) অথবা আপনি নিজেই ভুলক্রমে  ফাইলটি ক্লোজ করতে পারেন। তাহলে আধঘন্টা/ এক ঘন্টা ধরে তৈরি করা ফাইলটা গেল ভেস্তে!।

কিন্তু পরিত্রাণ আছে। যেমণ কথা আছে না- যেটার সমাধান নেই সেটা সমস্যাই না। 
সমাধান-১ ; একটু পর পর সেভ করা। (কি বোর্ডে Ctrl+S) চাপুন বা File > Options > Save।
সমাধান-২; প্রতি x মিনিট পর Save AutoRecover অপশন চালু রাখা। 
চালু করতে হলে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে প্রবেশ করে Office Button এ ক্লিক করে একেবারে নিচের দিকে থাকা Word Options এ ক্লিক করতে হবে। এবার বাঁ পাশের Pane থেকে Save এ ক্লিক করে ডান পাশে থেকে নিজের মত Customize করুন।
(ছবিটি বড় করে দেখতে তার উপরে ক্লিক করুন)

সমাধান-৩; Word, Excel, এবং PowerPoint এ "Keep the last autosaved version if I close without saving" বক্সে ক্লিক করে রাখুন।