বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

হিন্দি ভাষায় ব্যবহৃত নাগরী লিপির বর্ণমালা ও উচ্চারণ

হিন্দি ভাষা ও বর্ণমালা দুইয়েরই বাংলার সাথে উল্লেখযোগ্য মিল রয়েছে। তাই, জেনে রাখলে অসুবিধা কী? অনেক ক্ষেত্রেই বরং কাজে লাগতে পারে।

হিন্দি বর্ণ
রোমান
বাংলা
কার-যোগে (pa)
উদাহরণ
অর্থ
স্বরবর্ণ
a
ā
पा
i
पि
ī
पी
u
पु
ū
पू
पृ
पॄ
पॢ
पॣ
e
पे
ai
অ্যা বা য-ফলা+আ-কার
पै
o
पो
au
पौ
ব্যাঞ্জনবর্ণ
ka
kha
ga
gha
ṅa
ca
cha
ja
jha
ña
ṭa
ṭha
ḍa
ḍha
ṇa
ta
tha
da
dha
na
pa
pha
ba
bha
ma
ya
ra
la
va
śa
ṣa
sa
क्ष
ज्ञ

এবার চলুন, একটা উদাহরণ দেখি।
হিন্দীঃ सभी मनुष्यों को गौरव और अधिकारों के विषय में जन्मजात स्वतन्त्रता और समानता प्राप्त हैं। उन्हें बुद्धि और अन्तरात्मा की देन प्राप्त है और परस्पर उन्हें भाईचारे के भाव से बर्ताव करना चाहिए। 
প্রতিবর্ণীকরণঃ  Sabhī manuṣyõ ko gaurav aur adhikārõ ke vishay mẽ janmajāt svatantratā aur samāntā prāpt hai. Unhẽ buddhi aur antarātmā kī den prāpt hai aur paraspar unhẽ bhāīchāre ke bhāv se bartāv karnā cāhie.
অর্থঃ 

সূত্রঃ
[১] উইকিপিডিয়াঃ নাগরী স্ক্রিপ্ট
[২] উইকিপিডিয়াঃ  বাংলা ভাষায় হিন্দি শব্দের প্রতিবর্ণীকরণ
[৩] http://en.wikipedia.org/wiki/Brahmic_scripts





































রবিবার, ১ জানুয়ারি, ২০১২

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডগুলো

টেস্ট ক্রিকেট মানেই রানের পাহাড়। ওডিআই ম্যাচে যেখানে দুই ইনিংস মিলিয়ে গড়ে ৫০০ থেকে ৬০০ রান হয়, সেখানে টেস্টে এক ইনিংসেই ৬০০ রানের বেশি হয়ে যায় অহরহ।

৬০০ তো খুবই কম। টেস্টে এ পর্যন্ত ৮০০ এর বেশিই রান হয়েছে তিন বার। ৭০০ এর বেশি হয়েছে ১৮ বার। তবে, সর্বোচ্চ রানের রেকর্ডটি ধরে রেখেছে শ্রীলঙ্কা। তাদের সংগৃহীত সর্বোচ্চ রানের রেকর্ডটি হল ৯৫২ রানের। ১৯৯৭ সালে গড়া এই রেকর্ডে তাদের প্রতিপক্ষ ছিল ভারত। ঐ ম্যাচেই সনাথ জয়সুরিয়া ৩৪০ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন।
টেস্টে এক ইনিংসে ২য় সর্বোচ্চ সংগ্রহটিও ৯০০ পেরিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা ইংল্যান্ডের এই সংগ্রহ ছিল ৯০৩ রানের। এটা অবশ্য বহু পুরানো কথা, ১৯৩৮ সালের ঘটনা।ঐ ম্যাচে স্যার লিওনার্ড হাটন ৩৬৪ রানের ইনিংস খেলেন।
৩য় রেকর্ডটি আরও পুরানো। এটিরও ভাগীদার ইংরেজরা। তবে, এটি নয়'শ এর কম, ৮৪৯। এই ম্যাচে ব্যক্তিগত ত্রিশতকের নজীর আছে। এই ম্যাচে যার মালিক অ্যান্ডি স্যান্ডহাম।
সারণি-
টেস্টে সর্বোচ্চ দশটি ইনিংসঃ
দল রান প্রতিপক্ষ সন
শ্রীলংকা ৯৫২/৬ ডি ভারত ১৯৯৭
ইংল্যান্ড ৯০৩/৭ ডি অস্ট্রেলিয়া ১৯৩৮
ইংল্যান্ড ৮৪৯ ওয়েস্ট ইন্ডিজ ১৯৩০
ওয়েস্ট ইন্ডিজ ৭৯০/৩ ডি পাকিস্তান ১৯৫৮
পাকিস্তান ৮৬৫/৬ ডি শ্রীলংকা ২০০৯
শ্রীলংকা ৭৬০/৭ ডি ভারত ২০০৯
অস্ট্রেলিয়া ৭৫৮/৮ ডি ওয়েস্ট ইন্ডিজ ১৯৫৫
শ্রীলংকা ৭৫৬/৫ ডি দঃ আফ্রিকা ২০০৬
ওয়েস্ট ইন্ডিজ ৭৫১/৫ ডি ইংল্যান্ড ২০০৪
ওয়েস্ট ইন্ডিজ ৭৪৯/৯ ডি ইংল্যান্ড ২০০৯
সূত্রঃ
ইএসপিএন ক্রিকইনফো