বিশ্ব.কম হোম, বিজ্ঞান, ফিডব্যাক,অংশ নিন fb page

পৃষ্ঠাসমূহ

language লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
language লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৬

বাংলা বানান সূত্র

সৌমিত্র শেখরের বানান সূত্রঃ
দেশ, ভাষা, জাতির নামে কার হয় 'ই'
অপ্রাণী, ইতরপ্রাণী তা-ও জেনেছি,
উভয় ক্ষেত্রে ই-কার নিশ্চিত জানি
সংস্কৃতের স্ত্রী ঈ-কার মানি। 
বিদেশি শব্দে 'ষ' হবে না কখনো
তৎসম ভিন্ন শব্দে 'ন' হয় জেনো,
রেফ থাকলে বর্ণে দ্বিত্ব না-হয়
অন্তে বিসর্গ বর্জন জানিবে নিশ্চয়।
জগৎ-বাচক-বিদ্যা-ত্ব-তা-নী-ণী হলে
শব্দান্তের 'ঈ' ই-কার হয় সৌমিত্র বলে। 

ব্যাখ্যাঃ
১. যে-কোনো দেশ, ভাষা ও জাতির নাম লিখতে ই/ঈ-কার দেয়ার প্রশ্ন এলে তাতে নিশ্চিন্তে ই-কার দেয়া যাবে। যেমনঃ 
দেশঃ গ্রিস, জার্মানি, চিন, ইতালি, হাঙ্গেরি ইত্যাদি। ব্যতিক্রমঃ মালদ্বীপ, শ্রীলঙ্কা। সম্ভবত কারণ এগুলো ইংরেজি নামের প্রতিবর্ণায়ন নয়। 
ভাষাঃ হিন্দি, সাঁওতালি, আরবি, পারসি ইত্যাদি। 
জাতিঃ বাঙালি, পর্তুগিজ, তুর্কি ইত্যাদি। 
২.  অপ্রাণিবাচক শব্দে ও ইতরপ্রাণিবাচক অতৎসম শব্দের শেষে ই/ঈ-কারের মধ্যে ই-কার হবে। যেমনঃ 
অপ্রাণিবাচক শব্দঃ বাড়ি, গাড়ি, চাবি, শাড়ি ইত্যাদি। 
ইতরপ্রাণিবাচক শব্দঃ পাখি, হাতি, চড়ুই, মুরগি ইত্যাদি। 
৩. সংস্কৃত বা তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদা ঈ-কার হবে। যেমনঃ জননী, স্ত্রী, নারী, সাধ্বী। 
৪। বিদেশি শব্দের বানান বাংলায় লেখার সময় কখনো 'ষ' লেখা যাবে না। যেমনঃ ষ্টেশন হবে, হবে স্টেশন। এরূপ স্টুডিও, ফটোস্ট্যাট ইত্যাদি। 
৫. তৎসম বা সংস্কৃত কতিপয় শব্দ ছাড়া অন্য সব শব্দের বানানে 'ণ' হবে না, হবে 'ন'। যেমনঃ কর্ণার হবে না, হবে কর্নার। কর্ণেল হবে না, হবে কর্নেল। বামুণ হবে না, হবে বামুন। 
৬. বানানে যে বর্ণের উপর রেফ থাকবে, সেই বর্ণে দ্বিত্ব হবে না। যেমনঃ কার্য্যালয় হবে না, হবে কার্যালয়। নির্দ্দিষ্ট হবে না, হবে নির্দিষ্ট। 
৭. বিস্ময়সূচক অব্যয় (যেমনঃ বাঃ/ ছিঃ/ উঃ ইত্যাদি) ছাড়া বাংলা শব্দের শেষে বিসর্গ রাখা যাবে না। যেমনঃ প্রায়শঃ/ বিশেষতঃ/ কার্যতঃ/ প্রথমতঃ ইত্যাদি লেখা যাবে না, লিখতে হবে প্রায়শ/ বিশেষত/ প্রথমত ইত্যাদি। 
৮. কোনো শব্দের শেষে ঈ-কার থাকে, সেই শব্দের সঙ্গে জগৎ, বাচক, বিদ্যা, সভা, ত্ব, তা, নী, ণী, পরিষদ, তত্ত্ব ইত্যাদি যুক্ত হয়ে যদি যদি নতুন শব্দ গঠন করে, তবে পূর্ববর্তী শব্দের ঈ-কার নবগঠিত শব্দে সাধারণত ই-কারে পরিণত হয়। 
যেমনঃ
প্রাণী+বিদ্যা= প্রাণিবিদ্যা, প্রাণিজগৎ, মন্ত্রিসভা, প্রাণিবাচক, মন্ত্রিপরিষদ, কৃতিত্ব, স্থায়িত্ব, দায়িত্ব, প্রতিদ্বন্দ্বিতা, সহমর্মিতা, বাগ্মিতা, সঙ্গিনী, তপস্বিনী, অধিকারিণী, প্রতিহারিণী, আদরিণী ইত্যাদি। 
৯। শব্দে উর্ধ্বকমা লেখা যাবে না। 
যেমনঃ হ'ল → হল, দু'টি → দুটি, তা'র → তার ইত্যাদি। 
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর (ঢকা বিশ্ববিদ্যালয়) 

শনিবার, ১৩ জুন, ২০১৫

ফ্রেঞ্চ কথোপকথনঃ পর্ব-১


ফ্রেঞ্চ ভাষার বিরুদ্ধে অভিযোগ, এই ভাষাটি অসম্ভব কঠিন। আসলে পৃথিবীতে সহজ বলতে কিছুই নেই। আবার চেষ্টা করলেও শেখা যাবে না- এমন কিছুই নেই। তাই আশাহতদের দল ত্যাগ করে চলে আসুন আশাবাদীদের দলে।
এখানে আমরা বেসিক কিছু কথাবার্তা শিখবো। এটা ঠিক যে ফরাসী ভাষার উচ্চারণ একটু কঠিন। তবে অবশ্যই শিখতে না পারার মতো নয়। এখানে প্রদত্ত কথাগুলোর সঠিক উচ্চারণ শুনতে এই লিঙ্কের সাহায্য নিন।


ফ্রেঞ্চ বাংলা ইংরেজি
salut এই যে! এই! hi
bienvenue স্বাগতম! welcome
bonjour শুভ দিন good day (greeting)
bonsoir শুভ সন্ধ্যা good evening/night (greeting)
bonne শুভ দিন (বিদায়) good day (farewell)
bonne soirée শুভ সন্ধ্যা (বিদায়) good evening/night (farewell)
bonne nuit শুভ রাত্রি good night (farewell)
comment allez-vous ? কেমন আছেন? how are you? formal
comment vas-tu ? কেমন আছো? how are you? informal
-bien ভালো -good
-pas mal ভালো না -not bad
ça va ? informal কেমন চলছে তোমার? how's it going? informal
-oui, ça va informal ভালোই যাচ্ছে it's going good
-ça va pas informal তেমন ভালো না it's not going too well
au revoir পরে দেখা হবে see you later
à bientôt শিগগিরই দেখা হচ্ছে see you soon
à tout à l'heure “ see you soon
s'il vous plait প্লিজ please
s'il te plaît informal “ “
merci ধন্যবাদ thank you
de rien স্বাগতম you're welcome
excusez-moi আচ্ছা, ... (প্রশ্ন করার ক্ষেত্রে) excuse me (asking a question)
excuse-moi (informal) “ “
pardonnez-moi এক্সকিউজ মি/ একটু দেখিতো/ স্যরি। (কারো সাথে ধাক্কা লাগলে বা সরিয়ে পথ করে নিতে হলে) excuse me - bumping into someone, or moving through people
pardonne-moi informal “ “
pardon “ “
felicitations অভিনন্দন! congratulations
bonne chance ভালো থেকো good luck
monsieur স্যার, জনাব sir
madame ম্যাডাম madam
mademoiselle মিস miss

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৫

বিদেশি ভাষা শিখে লাভ কী?

আমাকে ইদানিং বিদেশি ভাষা শেখার বাতিকে পেয়েছে। ইংরেজিতে তো আল্লাহর রহমতে ভালোই আছি। ধর্মীয় কারণে পরিচয় আছে আরবি ভাষার সাথে। অন্যতম সহজ ও ব্যবহৃত ভাষা হিসেবে স্প্যানিশ শেখার চেষ্টায় আছি। উর্দু, হিন্দিতো কাছাকাছি ভাষা। আশা করি, এক সময় ফ্লুয়েন্ট হতে পারবো, ইনশা'আল্লাহ।  অন্য ভাষাগুলো শিখতে না পারলেও যাতে অন্তত পড়তে পারি, সে জন্য বর্ণমালা ও তাদের উচ্চারণ শেখার চেষ্টা করছি। যেমন রুশ, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি।
কিন্তু প্রশ্ন হচ্ছে, ভাষা শিখে লাভ কী? এই প্রশ্নের জবাব নিয়েই এই পোস্ট।
কারণ ১- ভ্রমণঃ
আপনি কোন দেশ বা অঞ্চল ঘুরতে গেলেন। যখন আপনি তাদের স্থানীয় ভাষায় কথা বলতে পারবেন, তখন তাদের সাথে মিশতে পারবেন সহজেই। তারাও আন্তরিকতা দেখাবে। ভালো ধারণা লাভ করতে পারবেন তাদের সংস্কৃতি সম্পর্কেও।
কারণ ২- চাকুরীঃ
আপনি যদি বিদেশে জব করতে চান, তবে সেদেশের ভাষা জানা আপনাকে অন্যদের চেয়ে অবশ্যই এগিয়ে রাখবে।
কারণ ৩- ব্রেইন চর্চাঃ
অনেকেই বলেন, গেমস খেললে অনেক বুদ্ধি বাড়ে। হয়তো বাড়ে বটে! তবে, সেটা সীমাবদ্ধ থাকে গেমের জগতেই। গেমে ভিলেন মারার মাধ্যমে আপনি বাস্তবের ভিলেনকে মারতে পারবেন না। কিন্তু, একটি বিদেশি ভাষা শিখতে গেলে ব্রেনের ভালো চর্চা হয়, কর্মক্ষমতা বাড়ে। আর, পরিশ্রমও বিফলে যায় না। Claude Hagège  এর মতে একভাষী (Monolingual) লোকের চেয়ে দ্বিভাষী (Bilingual) লোকদের বোধশক্তি ভালো থাকে।
পাশাপাশি নতুন ভাষা শেখার মাধ্যমে verbal intelligence, conceptual training এবং যুক্তি প্রদানের ক্ষমতা বৃদ্ধি পায়। সহজেই বের করা যায় বাস্তব জীবনের অন্য সমস্যারও সমাধান।
কারণ ৪ -ভাষার সৌন্দর্য্যঃ
প্রত্যেকটি ভাষাই সুন্দর। এদের রয়েছে দারুণ গঠন, শব্দাবলী, ব্যাকরণশৈলী ও ছন্দ। আসলে, মন থেকে কোন ভাষা শিখতে চাইলে এদের সৌন্দর্যে বিমোহিত না হয়ে উপায় নেই। একই শব্দের অর্থ যখন অনেকগুলো ভাষায় আপনি জানবেন, তখন হৃদয়ে পুলক অনুভব না করলে আমাকে বলবেন।
কারণ ৫- কৌতূহলঃ
বিভিন্ন সভ্যতা ও সংস্কৃত সম্পর্কে জানার আগ্রহই হলো কৌতূহল। এর মাধ্যমে প্রসারিত হবে আপনার হৃদয়, বাড়বে সহিষ্ণুতা, এবং আত্মোপলদ্ধি ঘটবে নিজের পরিচয় সম্পর্কে।
কারণ ৬ -জ্ঞানার্জনঃ
এই কারণটি শেষে বললেও এই গুরুত্ব নিম্নতম নয়। একটি নতুন ভাষা শেখা মানেই আপনার জ্ঞানের পারদ আরেকটু উঁচু হয়ে গেল। দুনিয়াকে বুঝতে হলে, এর ইতিহাস ও বিকাশ সম্পর্কে ধারণা পেতে হলে  ভাষা শেখা হতে পারে একটি ভালো সিঁড়ি। ভাষা সম্পর্কে জ্ঞানার্জনের মাধ্যমে আপনি বিভিন্ন সভ্যতা ও অঞ্চলের মধ্যে তুলনা ও সম্পর্ক নির্ণয় করতে পারবেন। বিভিন্ন জাতি ও গোত্রের গোড়া খুঁজে পাবেন।
এছাড়া, আমি সব সময়ই মনে করি, জ্ঞানার্জন তথা নতুন কিছু শেখা হচ্ছে সবচেয়ে মজার বিনোদন। জ্ঞানার্জন শুধু একাডেমিক প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়। এখানে, সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে জ্ঞানার্জনের হাজারো উপকরণ। এই রকম একটিই হচ্ছে ভাষা।

শেষে বলবো, ভাষা শেখা আপনার মানসিক প্রশান্তির কারণও হতে পারে। কারণ, যে কোন জ্ঞানই মনে প্রশান্তি ঢেলে দেয়। সেটা যখন হয় প্রায়োগিক, তখন তো আর কথাই নেই।
একমত? ভাষা বিষয়ক পোস্টগুলোর পেছনে লেগে থাকুন!

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫

ভাষার বৈচিত্র্য ও পরিসংখ্যান


বিশ্বের জীবন্ত ভাষার সংখ্যাঃ ৬৯১২
প্রায় বিলুপ্ত ভাষার সংখ্যাঃ ৫১৬
সবচেয়ে বেশি স্থানীয় কথক ( native speaker ) আছেঃ মান্দারিন ভাষার 
সবচেয়ে বেশি বিদেশী কথকের (non-native speakers) দিক দিয়ে শীর্ষেঃ ইংরেজি ভাষা। প্রায় ২৫ থেকে ৩৫ কোটি লোক ২য় ভাষা হিসেবে এই ভাষায় কথা বলে। 
সবচেয়ে বেশি ভাষার দেশঃ পাপুয়া নিউগিনি। এতে ৮২০ খানা জীবন্ত ভাষার ছাড়াছড়ি রয়েছে। 
ভাষার উদ্ভবঃ ১ লক্ষ খৃষ্টপূর্বে। 
প্রথম লিখিত ভাষাঃ সুমেরীয় (Sumerian) বা মিশরীয় (Egyptian)। ৩২০০ খৃষ্টপূর্বে। 
এখনও টিকে আছে এমন প্রাচীনতম ভাষাঃ চাইনিজ বা গ্রিক (১৫০০ খৃষ্টপূর্ব থেকে)। 
সবচেয়ে বেশি শব্দার্থঃ ইংরেজি ভাষায়। প্রায় আড়াই লাখ স্বতন্ত্র শব্দ। 
সবচেয়ে কম শব্দার্থঃ টাকি টাকি বা স্রনম ভাষা। এতে মাত্র ৩৪অটি শব্দ আছে। সুরিনামের ১ লাখ বিশ হাজার মানুষ এই ভাষায় কথা বলেন। 
সবচেয়ে বেশি অক্ষরঃ খেমর (Khmer)। এই ভাষায় অক্ষর আছে ৭২ টি। কম্বোডিয়ার সরকারী এই ভাষায় ১ কোটি বিশ লাখ লোক কথা বলেন। 
সবচেয়ে কম অক্ষরঃ রটোকাস (Rotokas)। এতে আছে ১২টি বর্ণ। পাপুয়া নিউগিনির ৪৩০০ মানুষের মুখে এই ভাষা উচ্চারিত হয়। 
সবচেয়ে কম ব্যতিক্রমী (Irregular) ক্রিয়াঃ এসপার‍্যান্তো (Esperanto )। এতে একটিও ব্যতিক্রমী ক্রিয়া নেই। সবগুলো ক্রিয়া নিয়ম মেনে চলে। 
সবচেয়ে বেশি অস্কার জিতেছেঃ ইতালিয়ান ভাষা। 
ইংরেজি ভাষার সবচেয়ে বড় শব্দঃ pneumonoultramicroscopicsilicovolcanoconiosis । অযফোর্ড ডিকশনারিতে প্রাপ্ত সবচেয়ে বড় এই শব্দটি দ্বারা ফুসফুসের একটি রোগকে বোঝানো হয়। একে সংক্ষেপে silicosis ও বলে।
http://www.vistawide.com/languages/language_statistics.htm

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫

রুশ ভাষার উচ্চারণ চর্চা

сто рублей (১০০ রুবল)
сто долларов -স্টো ডল্লারভ- ১০০ ডলার
আমরা আগের পোস্টে রুশ ভাষার বর্ণমালা শিখেছি। এবারে, এগুলোকে কাজে লাগিয়ে রুশ ভাষা পড়তে শিখবো। বলতে না পারি, অন্তত পড়তেতো পারবো।
প্রথমেই জেনে নিই রুশ ভাষাকে রুশ ভাষায় কী বলে। আমরা যাকে রুশ ভাষা বলি, তাকে ইংরেজরা বলে রাশিয়ান (Raussian)। আর, রুশরা কিন্তু বলে ру́сский язы́к । (শেষের জিনিসটা কিন্তু 'দাঁড়ি' (।), একে আবার কোন বর্ণ মনে করে বসবেন না) । এখন এই জিনিসটার উচ্চারণ কী?
ইংরেজিতে এর উচ্চারণ russky yazyk। বাংলায় হবে 'রুসকি ইয়াযিক'। এবার মিলিয়ে নিন। আমরা জানি, р এর উচ্চারণ 'র' এর মতো। এর পরে, y এর উচ্চারণ ''oo" এর মত। с হচ্ছে 'স' এর মত। k 'ক' এর মতই। и হচ্ছে 'ই' এর মতো বা ই-কার। ফলে, প্রথম অংশ দাঁড়াল 'রুসকি'।
я এর উচ্চারণ 'ইয়া' এর মত। з হলো 'য' এর মতো। ы́ হচ্ছে 'ই' এর ন্যায়। তাই, язы́к এর রুশ উচ্চারণ দাঁড়ায় ইয়াযিক। সহজই তো, তাই না?
চলুন, আরো কিছু চর্চা করি।
১. Нет এর উচ্চারণ নিয়েট (nyet)। মিলিয়ে নিন বর্ণামালার উচ্চারণের সাথে।এর অর্থ হচ্ছে, 'না'।
২. Семь - সিয়েম (syem)। অর্থ, 'সাত'। 
৩. Пять - পিয়াট (pyat)। অর্থ 'পাঁচ'
৪. Метрo -   মিয়ে-ট্রো (mye-tro) । অর্থ হচ্ছে মেট্রো, আন্ডাগ্রাউন্ড রেলপথ। 
৫. До свидания - ডা-সভিডানিয়া, -da-svee-da-nee-ye। অর্থ, 'বিদায়'।
৬. Спасибо -স্পাসিবা,  spa-see-ba। অর্থ 'ধন্যবাদ'।
৭. Да- ডা। অর্থ 'হ্যাঁ'। 
৮. сто - স্টো বা sto। অর্থ ১০০।
৯. Пока - পাকা। অর্থ হচ্ছে 'বিদায়', Bye। 
১০. Плохо - প্লোখা। এর অর্থ, 'খারাপ'।
১১. Хорошо - খোরাশো। অর্থ হচ্ছে, 'ভালো'। 
১২. Михаи́л Серге́евич Горбачёв - মিখাইল সেরগেইভিচ গর্বাচভ- Mikhail Sergeyevich Gorbachov। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রনায়ক।
১৩. Дми́трий Ива́нович Менделе́е - দিমিত্রি ইভানোভিচ মেনডেলীভ, Dmitri Ivanovich Mendeleev। এই ব্যক্তি হলেন রসায়নের পর্যায় সারণির জনক। 
১৪. Влади́мир Влади́мирович Пу́тин - ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট (২০০০ সাল থেকে) ও সাবেক প্রধানমন্ত্রী। 
১৫.  Моя мама любит музыку - ময়া মামা লিউভিট মুযিকু। অর্থ, আমার মা গান ভালোবাসেন। 
১৬. шесть книг- শিয়েস্ত-ক নিগ। অর্থ 'ছয়টি বই'। 
১৭. семь газет - সিয়েম গাযিয়েট। অর্থ, সাতটি পত্রিকা। 
১৮. восемь зданий - ভোচিয়েম-য ডানি। আটটি ভবন। 
১৯. девять собак - ডিবিয়াট সোবাক। নয়টি কুকুর। 
২০. десять студентов - ডিয়েসিয়াট-স-টুডিয়েনটাভ। দশজন ছাত্র। 
২১. сто рублей - স্টো রুবলিয়ে। ১০০ রুবল (রাশিয়ার মুদ্রা, ১ রুবল = আড়াই টাকা,  নিখুঁত করে বললে ২ টাকা ৫৩ পয়সা)
২২. сто долларов -স্টো ডল্লারভ। ১০০ ডলার। 
২৩. Сою́з Сове́тских Социалисти́ческих Респу́блик - স-ইউয সোভেতসকিখ সোৎসিয়ালিসটিচেসকিখ রেসপুবলিক - Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik। এটা হলো রাশিয়ার পূর্বনাম যাকে ইংরেজিতে Union of Soviet Socialist Republics এবং সংক্ষেপে USSR  বলা হয়।

রুশ ভাষার বর্ণমালা ও উচ্চারণ

ভাষা শিখতে পারি আর না পারি, বিভিন্ন ভাষার সাথে প্রাথমিক পরিচয় থাকলে তো ক্ষতি নেই। তাই, আসুন জেনে নেই রুশ ভাষার (Russian language) বর্ণমালা ও উচ্চারণ। তবে, আগে কিছু তথ্য।
রাশিয়া, কাজাখস্তান,  কিরগিজিস্তান ও বেলারুশের সরকারী (Official) ভাষা হচ্ছে এই ভাষাটি। পাশাপাহি ইউক্রেন, মলডোভা, লাটভিয়া, লুথানিয়া ও এস্তোনিয়াতেও রুশ ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ভাষাভাষির দিক দিয়ে বাংলার পরেই এর অবস্থান, অর্থ্যাৎ আট নম্বরে। ১৫ কোটি মানুষ কথা বলেন এই ভাষায়।
রুশ ভাষার বর্ণমালার একটি সুবিধা হচ্ছে, উচ্চারণের সাথে বানানের মিল। ইংরেজিতে কিন্তু এ মিলটি নেই। আরেকটি সুবিধা হল, একটি ধ্বনির জন্য একটিই অক্ষর, একাধিক অক্ষরের একই উচ্চারণ বা একই অক্ষরের একাধিক উচ্চারণ। ইংরেজিতে কিন্তু এই সুবিধাও নেই।
রুশ বর্ণমালা Cyrillic alphabet নামে পরিচিত। মোট অক্ষর হচ্ছে ৩৩টি। এর মধ্যে ১১টি স্বরবর্ণ, ২০টি ব্যাঞ্জনবর্ণ এবং অপর দুটি বর্ণ ব্যবহৃত উচ্চারণের চিহ্ন হিসেবে। বর্ণানুক্রমানুসারে এগুলো হচ্ছে,
А, Б, В, Г, Д, Е, Ё, Ж, З, И, Й, К, Л, М, Н, О, П, Р, С, Т, У, Ф, Х, Ц, Ч, Ш, Щ, Ъ, Ы, Ь, Э, Ю, Я

এবার চলুন, জেনে নিই এগুলোর উচ্চারণ।
ইংরেজির মত বর্ণগুলোঃ 
А а - এর উচ্চারণ বাংলা 'আ' এর মত অথবা ইংরেজি 'father' শব্দের a এর মত। কখোনই cat শব্দের মত য-ফলা+আ-কার মত উচ্চারিত হয় না।
К к - বাংলা 'ক' এর মত।
М м - বাংলা 'ম' এর মত। 
O o - stress প্রয়োগে এর উচ্চারণ ও বা ও-কার এর মত হবে। কিন্তু স্ট্রেস বা শ্বাসাঘাত না থাকলে অধিকাংশ সময় 'আ' এর মত হয়। 
Т т -  বাংলা 'ট' এর মত। 
দেখতে ইংরেজির মত কিন্তু উচ্চারণে ভিন্ন বর্ণগুলোঃ
ইংরেজির সাথে গোল পাকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
В в - ইংরেজি V তথা বাংলা ভ এর মত।
Е е - ইংরেজি yes শব্দের ইয়ে (ye) এর মত।
Н н - বাংলা 'ন' এর মত।
Р р - বাংলা 'র' এর মতই, তবে একটু রোলিং হবে যেমন ইংরেজি run শব্দের মত।
С с - 'ইসলাম' শব্দের 'স' বা ইংরেজি See এর s এর মত।
У у - ইংরেজি "boot" বা "root" শব্দের 'oo' এর মত।
Х х - "hello" শব্দের 'h' বা বাংলা 'হ' এর মত উচ্চারণ। অনেক সময় কিছুটা 'খ' এর কাছাকাছি হয়ে যায়।
রুশ ভাষার অদ্ভুত বর্ণগুলোঃ
অদ্ভুত বললাম এই অর্থে যে, এগুলো ইংরেজি, বাংলা, আরবি বা আমাদের পরিচিত কোন ভাষায় চোখে পড়ে না। 
Б б - বাংলা 'ব' তথা ইংরেজি 'b' অক্ষরের মত।
Г г - বাংলা 'গ' এর মত।
Д д - বাংলা 'ড' এর মত।
З з - বাংলা 'য' এর বা আরো ভালো করে বললে ইংরেজি Zoo শব্দের z এর মত।
И и - 'ই' বা ই-কার এর মত। হাতে লিখলে অনেক সময় একে ইংরেজি u এর মত মনে হয়। 
Л л - বাংলা 'ল' এর মত। 
П п - ইংরেজি P তথা বাংলা 'প' এর মত।
Ф ф - ইংরেজি F বা বাংলা 'ফ' এর মত।
Э э - এ বা এ-কারের মত, ইংরেজি fed শব্দের e যেভাবে উচ্চারিত হয়। 
যে বর্ণগুলোর ইংরেজিতে কোন বিকল্প নেইঃ
ইংরেজিতে এগুলোর মত উচ্চারণ-প্রকাশক কোন অক্ষর বা থাকলেও উচ্চারণ ইংরেজিতেও আছে। তবে, কয়েকটির ক্ষেত্রে  বাংলায় বিকল্প অক্ষর আছে। 
Ю ю - 'ইউ' এর মত উচ্চারণ, যেমন ইংরেজি Universe এর u।
Я я - 'ইয়া' এর মত যেমন Yard।
Ё ё - 'ইয়ো' এর মত যেমন ইংরেজি Yonder।
Ж ж - "measure" বা "pleasure" শব্দের s এর মত। আর, বাংলায় প্রকৃতপক্ষে কী হবে আমি আপাতত নিশ্চিত না। তবে, এটা নিশ্চিত যে, 'য' বা 'ঝ' এর মত হবে। ইংরেজিত বলা হয় 'zh' এর মত।
Ц ц - বাংলা 'বৎস' শব্দের 'ৎস' এর মত বা ইংরেজিতে বললে its শব্দের 'ts'এর মত।
Ч ч - চ এর মত বা ইংরেজি Church শব্দের ch এর মত।
Ш ш - 'শ' এর মত তথা ইংরেজি 'Shut' এর 'sh' এর মত।
Щ щ - 'শ' এর মতই। তবে, জিহ্বা থাকবে উপরের তালুতে।
Ы ы - 'ই' বা ইংরেজি ill শব্দের i এর মত।
Й й - এই অক্ষর দিয়ে দ্বৈতস্বর (Diphthongs) গঠিত হয়। "oй" এর উচ্চারণ হবে 'অয়' বা boy শব্দের 'oy' এর মত। আবার, "aй" এর উচ্চারণ হবে 'আই' বা sigh শব্দের igh এর মত।
উচ্চারণগত চিহ্নঃ
এ রকম দুটি আছে যাদের নিজস্ব উচ্চারণ নেই। কিন্তু এদেরকেও বর্ণের সম্মান দেওয়া হয়। 
Ъ ъ - এই চিহ্ন আসলে দুইটি আলাদা শব্দাংশের (Syllable) মাঝে একটু স্বর বিরতি দিতে হবে। 
Ь ь - এই চিহ্নটি 'Soft Sign' বা মৃদু স্বর নির্দেশ করে। যেমন ইংরেজি Pew শব্দে p কিছুটা মৃদু।

সূত্রঃ
[১] Russian lessons
[2] উইকিপিডিয়া

শনিবার, ২১ জুন, ২০১৪

ভিন্ন ভাষায় একই বানানের ভিন উচ্চারণ কেন?

জবাবটা একটু পরে বলছি, আগে একটু আলাপ করে নেই।
ব্যাপারটি আমার প্রথম চোখে পড়ে ২০১০ সালের নোবেল পুরস্কারের মৌসুমে। সে বছর সাহিত্যে নোবেল পান পেরুর লেখক মারিও ভার্গাস য়োসা। ভদ্রলোকের নামের ইংরেজি বানান Mario Vargas Llosa। তার মানে Llosa = য়োসা। মানলাম, কিন্তু যখন 'য়োসা' ই হবে তখন Osa লিখলেই চলত Llosa কেন?
আবার স্পেনের বিখ্যাত ফুটবলার ডেভিড ভিয়ার নামের বানানও কিন্তু Villa। কেন?
আবার বাংলায় আর্য শব্দকে ইংরেজিতে লিখতে হলে হয় Arya, বিশ্বাস হয় bishwas। আরবি ঈসা ইংরেজিতে হয় Jesus আর বাংলায় যীশু।

আসলে বানানের রূপ পরিবুর্তন হয় ধ্বনির মৌলিকত্ব অক্ষুণ্ণ রাখার জন্য। বাংলা য-ফলা বা য- বর্ণের ইংরেজি প্রতি বর্ণ হল y। ফলে আর্য হল arya। তেমনি বিদ্যা হবে Bidya। অভ্র কি-বোর্ডে লিখতে গেলে প্রতি-বর্ণায়নের ব্যাপারে কিছুটা ধারণা হয়, যদিও পারফেক্ট নয়।
এছাড়া 'বিশ্বাস" লিখতে 'শ' এর নিচের 'ব' টি স্বাভাবিক 'ব' নয়, ২য় 'ব'। এর অন্য ব্যবহার আছে 'স্বাভাবিক' শব্দে, ধ্বনি শব্দে ইত্যাদি। আর এর ইংরেজি প্রতি-বর্ণ হল w।
তাই বিশ্বাস = Bishwas।
আবার অনেক সময় বানানে থাকা সব অক্ষর উচ্চারিত হয় না। এর কারণও ধ্বনির মৌলিকত্ব সংরক্ষণ।
য়োসা সাহেবের বাড়ি পেরু। পেরুতে উনারা চলেন স্প্যানিশ ভাষা দিয়ে। একটি অতিরিক্ত ñ ছাড়া ইংরেজি ও স্প্যানিশের সব বর্ণ একই, তবে উচ্চারণ কিছুটা ভিন্ন। স্প্যানিশ L ও ইংরেজি L এর উচ্চারণ ভিন্ন। ডাবল L এর (Ll) উচ্চারণ আরও ভিন্ন। অঞ্চলভেদে Ll এর উচ্চারণগত পার্থক্য থাকলেও এর সবচেয়ে প্রচলিত উচ্চারণ হল ইংরেজি y অক্ষরের (যেমন Yellow শব্দে) মত। 

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

হিন্দি ভাষায় ব্যবহৃত নাগরী লিপির বর্ণমালা ও উচ্চারণ

হিন্দি ভাষা ও বর্ণমালা দুইয়েরই বাংলার সাথে উল্লেখযোগ্য মিল রয়েছে। তাই, জেনে রাখলে অসুবিধা কী? অনেক ক্ষেত্রেই বরং কাজে লাগতে পারে।

হিন্দি বর্ণ
রোমান
বাংলা
কার-যোগে (pa)
উদাহরণ
অর্থ
স্বরবর্ণ
अ
a
অ
प
आ
ā
আ
पा
इ
i
ই
पि
ई
ī
ঈ
पी
उ
u
উ
पु
ऊ
ū
ঊ
पू
ऋ
ṛ
पृ
ॠ
ṝ
पॄ
ऌ
ḷ
पॢ
ॡ
ḹ
पॣ
ए
e
এ
पे
ऐ
ai
অ্যা বা য-ফলা+আ-কার
पै
ओ
o
ও
पो
औ
au
ঔ
पौ
ব্যাঞ্জনবর্ণ
क
ka
ক
ख
kha
খ
ग
ga
গ
घ
gha
ঘ
ङ
ṅa
च
ca
চ
छ
cha
ছ
ज
ja
জ
झ
jha
ঝ
ञ
ña
ঞ
ट
ṭa
ট
ठ
ṭha
ঠ
ड
ḍa
ড
ढ
ḍha
ঢ
ण
ṇa
ণ
त
ta
ত
थ
tha
থ
द
da
দ
ध
dha
ধ
न
na
ন
प
pa
প
फ
pha
ফ
ब
ba
ব
भ
bha
ভ
म
ma
ম
य
ya
য়
र
ra
র
ल
la
ল
व
va
ব
श
śa
শ
ष
ṣa
ষ
स
sa
স
ह
হ
ळ
क्ष
ज्ञ

এবার চলুন, একটা উদাহরণ দেখি।
হিন্দীঃ सभी मनुष्यों को गौरव और अधिकारों के विषय में जन्मजात स्वतन्त्रता और समानता प्राप्त हैं। उन्हें बुद्धि और अन्तरात्मा की देन प्राप्त है और परस्पर उन्हें भाईचारे के भाव से बर्ताव करना चाहिए। 
প্রতিবর্ণীকরণঃ  Sabhī manuṣyõ ko gaurav aur adhikārõ ke vishay mẽ janmajāt svatantratā aur samāntā prāpt hai. Unhẽ buddhi aur antarātmā kī den prāpt hai aur paraspar unhẽ bhāīchāre ke bhāv se bartāv karnā cāhie.
অর্থঃ 

সূত্রঃ
[১] উইকিপিডিয়াঃ নাগরী স্ক্রিপ্ট
[২] উইকিপিডিয়াঃ  বাংলা ভাষায় হিন্দি শব্দের প্রতিবর্ণীকরণ
[৩] http://en.wikipedia.org/wiki/Brahmic_scripts